বাংলাদেশ পুলিশের প্রশংসা করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:২১

জাতিসংঘের সহকারী মহাসচিব ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

বুধবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে সহকারী মহাসচিব বলেন, ‘বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রাখছেন।’ তিনি জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ প্রেরণ এবং পরিবেশ সংরক্ষণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।’

বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, ‘বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির মাঝেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান, এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী