রাতে কমবে উত্তরাঞ্চলের তাপমাত্রা, পড়বে কুয়াশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২০:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৫

কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আবহাওয়া  ঠাণ্ডা থাকছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে যায় ১৪ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। সোমবার (২২ নভেম্বর)  রাতে কমে যাবে উত্তরাঞ্চলের তাপমাত্রা, আর ভোরের দিকে কোথাও কোথাও পড়তে পারে হালকা কুয়াশা।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এখন থেকে আস্তে আস্তে আবহাওয়ার তাপমাত্রা কমতে থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় হালকা কুয়াশা পড়তে শুরু করেছে ইতোমধ্যে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভঅবে হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৯ দশমিক ২, ময়মনসিংহে ১৮ দশমিক ৭, চট্টগ্রামে ২১ দশমিক ৩, সিলেটে ১৯ দশমিক ১, রাজশাহীতে ১৭, রংপুরে ১৭ দশমিক ৮, খুলনায় ১৯ দশমিক ৫ এবং বরিশালে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজকের আবহাওয়া খবর থেকে আরও পড়ুন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
ঢাকায় বৃষ্টি, গরম কি কমবে?
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
সর্বশেষ খবর
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে