সাঈদীর কারাদণ্ড বাতিল করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তথ্য প্রতিমন্ত্রীর

ঢাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২০:১৭আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২০:১৭

একাত্তরের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বাতিল করে মৃত্যুদণ্ডের রায় প্রদান ও কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ  মঞ্চ। বৃহস্পতিবার( ২৫ নভেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। 

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আগেই কুখ্যাত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে মৃত্যুদণ্ডের রায় প্রদান ও কার্যকরের দাবি জানাচ্ছি। কুখ্যাত রাজাকার সাঈদী জেলে বসে জনগণের ট্যাক্সের টাকায় বিলাসী জীবন করাকে আমরা মেনে নিতে পারি না। 

তিনি আরও বলেন, দেইল্যা রাজাকারের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সমাবেশে আরও  বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ভাস্কর্য শিল্পী রাশা ও যুবলীগ নেতা আরিফুর রহমান সোহেলসহ প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম