তিন মাসে এডিপি বাস্তবায়ন ১৩.০৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬

চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম তিন মাসের এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়নের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি। গত অর্থবছরের (২০২০-২১) প্রথম তিন মাসের এডিপি বাস্তবায়নের হার ছিল ১২ দশমিক ৭৯ শতাংশ। চলতি বছর এডিপি বাস্তবায়নের হার গত অর্থবছরের চেয়ে বেশি হলেও এর আগের তিনটি বছরের তুলনায় কম।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-অক্টোবর মাসের এডিপি বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরে এডিপি বরাদ্দ দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার মধ্যে জুলাই থেকে অক্টোবর মাসে বাস্তবায়ন হয়েছে ৩০ হাজার ৯১৯ কোটি ১৬ লাখ টাকা (১৩.০৬%)।এডিপি বাস্তবায়নে জিওবি ১৪.২৪%, প্রকল্প সাহায্য ১১.২০ শতাংশ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩.১৯ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে দুই লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন হয়েছিল ২৭ হাজার ৪৫২ কোটি ৮৬ লাখ টাকা।

৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বেশি বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। বরাদ্দের দিক থেকে ষষ্ঠ অবস্থানে থাকা স্বাস্থ্যসেবা বিভাগের তিন মাসে এডিপি বাস্তবায়ন ৩ দশমিক ৯৯ শতাংশ। তারা ১৩ হাজার কোটি ৯৯ লাখ টাকার মধ্যে ব্যয় করেছে ৫১৮ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকা। বৃহৎ ১৫টি মন্ত্রণালয়ের ৯৫৯টি প্রকল্পে এক লাখ ৯৮ হাজার ৪৯৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৬ হাজার ৫৪৪ কোটি ২৬ লাখ ১৭ হাজার টাকা। এই ১৫টি মন্ত্রণালয়/বিভাগ গড়ে ব্যয় করেছে ১৩.৩৭% শতাংশ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তিন মাসের এডিপি বাস্তবায়নের হার এই সময়ের গড় বাস্তবায়নের তুলনায় কম। এই বিভাগের এডিপি বাস্তবায়নের হার ৮.৪২%। স্বাস্থ্য শিক্ষা বিভাগের দুই হাজার ৫৫৮ কোটি ৩ লাখ টাকা বরাদ্দের বিপরীতে তিন মাসে বাস্তবায়ন হয়েছে ২১৫ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে তিন মাসে এডিপি বাস্তবায়নের গড় হারে এগিয়ে রয়েছে শিল্প মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের চার হাজার ৮৬ কোটি ৯৪ লাখ টাকা এডিপি বরাদ্দের বিপরীতে তিন মাসে বাস্তবায়ন হয়েছে এক হাজার ৩৭১ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা। এই মন্ত্রণালয়ের মূলত নিজস্ব অর্থায়নে নেওয়া প্রকল্পের বাস্তবায়ন হার বেশি। নিজস্ব অর্থায়নে দুই হাজার ৮৬০ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের বিপরীতে তিন মাসে বাস্তবায়ন হয়েছে এক হাজার ৯৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম