‘স্থানীয় সরকার দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:১১

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি উজ্জীবিত, উদ্বুদ্ধ এবং কার্যকর করতে ‘স্থানীয় সরকার দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ‘স্থানীয় সরকারে নীতি প্রণয়ন ও সংস্কার: সম্পদ আহরণ, কার্যকর সমন্বয় এবং উন্নয়ন কর্মকাণ্ড' শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস নাটালি শুয়ার্ড এবং ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি মিস ভ্যান ন্যাগুয়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় ইএএলজি প্রকল্প কর্তৃক সম্পাদিত গবেষণার ফলাফল এবং সুপারিশমালা উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসিরউদ্দিন আহমেদ। অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে এবং ইউএনডিপি’র ফ্রিল্যান্স কনসালটেন্ট মিস. নাহিদ শারমিন।

এছাড়াও কর্মশালায় জাতীয় এবং মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প কর্মকর্তা, গণমাধ্যম ও অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার দিবস পালন করার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকলের মধ্যে একদিকে যেমন উৎসাহ তৈরি হবে, অপরদিকে কর্মস্পৃহা এবং দায়িত্ববোধ বাড়াবে। স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আরও কার্যকর এবং ক্ষমতায়ন করার কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে জেলা পরিষদ আইনের খসড়া মন্ত্রিপরিষদে চূড়ান্ত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে জেলা পরিষদ ছাড়াও পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ আইনও  সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু কার্যকর আইন থাকলেই হবে না, জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে আইনের দ্বারা প্রাপ্ত ক্ষমতা ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘হাইড্রোলজিক্যাল, মর্ফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল স্ট্যাডি এবং নেভিগেশন সুবিধা না রেখে কোনও সেতু নির্মাণ করা যাবে না। রাস্তা-ব্রিজসহ এলজিইডির সকল কাজ টেকসই করার জন্য সব ধরনের ব্যবস্থা  নেওয়া হয়েছে। ইটের মান ঠিক রাখার জন্য সভা করে স্থানীয় সরকার বিভাগ এবং কেবিনেট থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

নিম্নমানের কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সকল কর্মকাণ্ড মনিটরিং করার জন্য মন্ত্রণালয় এবং এলজিইডি থেকে টিম গঠন করা হয়েছে। কোথাও  কোনও অনিয়মের অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক