বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন লটারি রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৮

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন। অনলাইন লটারি উদ্বোধন অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছ। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
উন্মুক্ত পদ্ধতিতে ৫১ ওয়ার্ডে ডিএসসিসির পিসিএসপি নিবন্ধন
সর্বশেষ খবর
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!