রাজধানীতে ৫ ফিটনেসবিহীন বাসসহ ১৩ বাসকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ০১:৩০আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৯

রুট পারমিট ও ফিটনেসবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১৩টি বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিনের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

৫টি বাসের ফিটনেস না থাকায় ৫ মামলায় ৫ হাজার টাকা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ১ বাসচালকের বিরুদ্ধে ৩ হাজার টাকা এবং আসন সংখ্যা পুনর্বিন্যাসসহ অন্যান্য অপরাধে ৭টি বাসের বিরুদ্ধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মেঘলা পরিবহন, সাভার পরিবহন, মিডলাইন পরিবহন, শুভযাত্রা, বঙ্গবন্ধু পরিবহন ও দিশারী পরিবহনের মোট ১৩টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, "আগামী ২৬ ডিসেম্বর ঢাকা মহানগরীতে বহুল প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে। সে লক্ষ্যে আমরা অভিযান জোরদার করেছি। পরীক্ষামূলক যাত্রার নির্ধারিত রুটসহ অন্যান্য রুটে রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন এবং এক পারমিট নিয়ে অন্য রুটে পরিচালনা করা বাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।"

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম