রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩৬

রাজধানীর শেওড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম রনি (২৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুল কসমেটিক প্রসাধনীসহ বিভিন্ন মালামাল বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার (ডেলিভারিম্যান) কাজ করতেন।

তাকে উদ্ধারকারী সিএনজিচালক খবির উদ্দিন জানান, ক্যান্টনমেন্ট থানাধীন বিশ্বরোড শেওড়া ফুটওভার ব্রিজের পূর্ব পাশে মেইন রোডে বাইসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর মোটরসাইকেল ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সাইকেল আরোহী।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে শ্যামলীতে আরেকটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত পৌনে তিনটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, শেওড়া এলাকায় রাস্তার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী রাস্তায় পড়ে আহত হয়। পরে পথচারীরা তাকে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আমিনুল ভোলা সদরের রতনপুর গ্রামের নাসির আহমেদের ছেলে। বর্তমানে ঢাকার কল্যাণপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের