এক পীরের লাশ দাফন না করতে আরেক পীরের রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৭:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

রাজধানীর সেগুনবাগিচার পাঞ্জেরিয়া দরবার শরিফের জায়গায় পীর ইয়াহিয়া হাসানের মরদেহ দাফন না করার নির্দেশনা চেয়ে গদিনশিন পীর সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতী হাইকোর্টে রিট দায়ের করেছেন।

সোমবার (৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পীর সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতীর পক্ষে ব্যারিস্টার এম. আতিকুর রহমান রিটটি দায়ের করেন। পরে আতিকুর রহমান জানান, রিট আবেদনটির ওপর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে জেলা প্রশাসকের কাছে দেওয়া দরখাস্ত নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে লিজকৃত জায়গার ওপর স্থিতাবস্থা চাওয়া হয়েছে। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালে দিল্লির খাজা নিজামউদ্দিন আওলিয়া দরবার শরিফ থেকে খেলাফতপ্রাপ্ত হয়ে পীরজাদা সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতী পাঞ্জেরিয়া দরবার শরিফের গদিনশিন হয়ে পীরের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক পীরের অনুকূলে পাঞ্জেরিয়া দরবার শরিফের সেগুনবাগিচার জায়গা লিজ দেওয়া হয়। লিজের অন্যতম শর্ত ছিল—জায়গাটি শুধু ধর্মীয় উপাসনার কাজে ব্যবহার করা যাবে।

এদিকে দিল্লি থেকে খেলাফতপ্রাপ্ত সৈয়দ ইয়াহিয়া হাসান (ইয়ামিনুল হাসান চিশতীর আপন চাচা) গত ২৪ ডিসেম্বর মারা যান। পরে জায়গা লিজ নেওয়ার শর্ত ভঙ্গ করে ইয়াহিয়া হাসানের মরদেহ দরবার শরিফে দাফন করতে তার অনুসারীরা ঢাকার জেলা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

এরপর ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উভয় পক্ষকে ডেকে ইয়াহিয়া হাসানের লাশ দরবার শরিফের জায়গায় দ্রুত দাফন করতে বলেন। এ সময় পীরজাদা সৈয়দ মো. ইয়ামিনুল হাসান চিশতী অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) বলেন, ‘এই জায়গায় দাফন করলে লিজের শর্ত ভঙ্গ হবে। এখানে দাফন করা সম্ভব নয়।’

এরপরও অতিরিক্ত জেলা প্রশাসক ওই জায়গায় মরদেহ দাফন করতে চাপ প্রয়োগ করলে গত ৩০ ডিসেম্বর পীর ইয়ামিনুল হাসান ঢাকা জেলা প্রশাসকের কাছে এর বিরুদ্ধে আবেদন করেন। জেলা প্রশাসক সেই আবেদন নিষ্পত্তি না করায় পীর ইয়ামিনুল হাসান হাইকোর্টে রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘পঞ্চদশ সংশোধনীর রায়ে হাইকোর্টের চারটি বিষয় আপিলে বহাল’
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার
মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন
সর্বশেষ খবর
থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার
থানা থেকে আসামির পলায়ন, এসআই ও কনস্টেবল প্রত্যাহার
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত