বিচারককে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ১৯:৩০ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৩০

কোনও প্রমাণ ছাড়াই সংবাদ সম্মেলন করে বিচারককে নিয়ে বিষোদগার করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে বিচারককে নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার এম সারওয়ার হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।

তিনি আরও জানান, ব্যারিস্টার এম সারওয়ার হোসেন সম্প্রতি পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রেস ব্রিফিং করেন। ওই ব্রিফিংয়ে প্রমাণিত হওয়ার আগেই একজন জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে এভাবে অভিযোগ উত্থাপন করায় আদালতের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে কেন এই প্রচারের মাধ্যমে আদালত অবমাননা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আগামী ২৬ নভেম্বর এম সারওয়ার হোসেনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিটিআরসিকে ওই প্রেস ব্রিফিং প্রচারের ভিডিও অনতিবিলম্বে সব অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলার আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে পিরোজপুর যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও সুনাম ক্ষুণ্নের অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

/বিআই/আরকে/
সম্পর্কিত
ইসলামবাগে বুড়িগঙ্গার তীর থেকে ৩০০ টন বর্জ্য অপসারণ
কর্ণফুলীর দক্ষিণ-পূর্ব পাশে থাকা দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?
সীমান্ত থেকে সাইবার স্পেস: মাদকের বিস্তার রোধে নোটিশ
সীমান্ত থেকে সাইবার স্পেস: মাদকের বিস্তার রোধে নোটিশ
হৃদয় মনে করেন, ৩৫০ রানও তাড়া করা সম্ভব
হৃদয় মনে করেন, ৩৫০ রানও তাড়া করা সম্ভব
ক্লান্তিহীন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পুরো বাংলাদেশ তার প্রশংসায় উদ্ভাসিত: মন্ত্রী
ক্লান্তিহীন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পুরো বাংলাদেশ তার প্রশংসায় উদ্ভাসিত: মন্ত্রী
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে