চলতি সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা, কমবে তাপমাত্রা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৩:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৫:৪৫

আগামীকাল রাতের তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এতে শীতের তীব্রতা বেশ কিছুটা বেড়ে যাবে। আজ শনিবার (১৫ জানুয়ারি) দেশের শুধু পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বইছে, এটি আরও এলাকায় ছড়াবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়া ও নোয়াখালীর হাতিয়ায়; ২ মিলিমিটার। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, শ্রীমঙ্গল, গোপালগঞ্জ, চট্টগ্রামের সন্দ্বীপ, সাতক্ষীরা, যশোর, পটুয়াখালী ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়ায় ৮ দশমিক ৯, যা গত বৃহস্পতিবার ছিল সৈয়দপুরে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে সেদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২, আজ তা অপরিবর্তিত রয়েছে। তবে এরপরও ‘তীব্রতা বেশি’ বলার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। 

একইভাবে ময়মনসিংহে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ কিছুটা কমে ১৪ দশমিক ৪ ডিগ্রি, চট্টগ্রামে ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি, আজ ১ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮, সিলেটে ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি, আজ ২ ডিগ্রি কমে হয়েছে ১৫ ডিগ্রি,  রাজশাহীতে ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি, আজ কিছুটা কমে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

একই সময়ে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি, খুলনায় ছিল ১৭, আজ ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে ছিল ১৬ ডিগ্রি, আজ ২ ডিগ্রি কমে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পরে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন:
আবহাওয়ার খবর। 
তাপমাত্রার খবর।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম