শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া টিসি দিলে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২৩:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২৩:৫৯

পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীকে জোর করে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের গত ২০ জানুয়ারি সই করা এক অফিস আদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিকে সতর্ক করে এই নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন কোনও শিক্ষা প্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র (টিসি) প্রদান করছে। যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেওয়ার এখতিয়ার শুধু বোর্ডের। কোনও শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। আর শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে।’

অফিস আদেশে আরও বলা হয়, এসব বিষয়ে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
এসএসসির প্রথম দিনে ২৫ হাজারের বেশি অনুপস্থিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির মেয়াদ বাড়লো 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের