রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ গঠন ২২ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৯

মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ গঠন শুনানি ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন  এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মতিঝিল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’

এদিন রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবারও তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা আরেকটি মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানীকে গত বছরের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকালে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশকিছু বিদেশি পর্নো ভিডিও পাওয়া যায়। আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত বছরের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। ওই ঘটনায় একই বছরের ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা করেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ 
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার