ভোটে অনিয়মে জড়িতদের চাকরিচ্যুত করা হবে: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯

নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ নির্বাচনি দায়িত্ব পালনকালে  অনিয়মের সঙ্গে জড়িত হওয়ার প্রমাণ মিললে চাকুরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এ কথা বলেন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘অনিয়মে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

নির্বাচন কেমন হলো জানতে চাইলে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সোমবার ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। ব্যালট পেপারে বিকাল সাড়ে ৫টার তথ্য অনুযায়ী, ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। আর ইভিএমে পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। গণনা শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু'জন ব্যক্তি নির্বাচনি সংহিসতায় মারা গেছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেবে স্থানীয় প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘ওভার অল নির্বাচন ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।’

এক প্রশ্নের জবাবে অশোক দেবনাথ বলেন, ‘নির্বাচন কমিশন জীবনহানী আশা করে না। কিন্তু এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ, সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংঘটিত হয়। সরাসরি কমিশনের কোনও দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে থাকি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব