বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বান ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য গবেষণায় ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ইউজিসিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক ভ্যালু চেইন’ শীর্ষক গবেষণার অর্থ অনুমোদন সংক্রান্ত সভায় এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে গবেষণা কাজ পরিচালনায় বাজেট দেওয়া হবে।

ড. বিশ্বজিৎ চন্দ বলেন, দেশের উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই। নতুন জ্ঞান সৃষ্টিতে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে।

ডেনিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) আর্থিক সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকার এ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই গবেষণা প্রকল্পের আওতায় ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে তিনটি পিএইচডি ডিগ্র্রি প্রদান করবে।

সভায় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, গত অর্থবছরে দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দের বিষয়টি অত্যন্ত ইতিবাচক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণায় মনোযোগী হওয়া এবং গবেষণার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

সভায় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইউজিসি ও ব্রাক বিশ্ববিদ্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম