টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট

সাকের উজ্জামান
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মানে শিক্ষার্থীদের কোলাহল, ক্লাস শেষে ক্লান্তি নিয়ে চায়ের আড্ডা আর বিকাল-সন্ধ্যায় এক নির্ভরতার আশ্রয়। কেবল শিক্ষার্থীরাই নয়, ঢাকার মানুষের উদযাপন শুরুই হয় টিএসসিকে কেন্দ্র করে। সেই টিএসসিতে আজ সকালে (৯ ফেব্রুয়ারি) যারা গিয়েছেন বিস্ময়ে অভিভূত হয়েছেন। এর চায়ের টংগুলো রিক্সা পেইন্টে মুড়িয়ে দিয়েছে কারা যেন। পুরো টিএসসিজুড়ে এক অসম্ভব সুন্দর আবহ তৈরি হয়েছে তাতে।

কাজটি করলেন কারা—খুঁজতে গিয়ে আশেপাশের কয়েকজনের কাছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের যুক্ততার কথা জেনে যোগাযোগ করা হয়। কীভাবে এমন আয়োজন হলো প্রশ্ন করতেই স্বভাবসুলভ হেসে বললেন, কাজটির উদ্যোগ মিস ইউনিভার্সে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার শিলার। তবে একজন শিক্ষার্থী হিসেবে যদি বলতে বলেন, টিএসসিকে রঙিন দেখতে আমাদের সবারই ভালো লাগে। যে থিম তুলে ধরা হয়েছে তা মনোমুগ্ধকর।

টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট তার মাধ্যমেই যোগাযোগ হয় শিরিন শিলার সঙ্গে। উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজ এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার দিন-রাত কাজ হলে শেষ হবে বলে মনে হচ্ছে।

আমার আইডিয়া এসেছে চায়ের টং-এর প্রতি ভালোবাসা থেকেই। আমি এখনও চায়ের টংয়ে বসে আড্ডা দেই, চা খাই। আর টিএসসি তো আমাদের জীবনেরই অংশ।

আমার বরাবরই আর্ট-কালচারে দুর্বলতা। পোশাকে বাঙালি লুক আমার পছন্দের। চায়ের টং নাই এমন এলাকা বাংলাদেশে নেই এটা হতে পারে না। রিক্সা পেইন্ট দিয়ে যদি ফোক আর্ট ফুটিয়ে তুলতে পারি সেটায় আমাদের দেশের একটা ঐতিহ্য ধরা দিবে। তিনি বলেন, আমরা কাজটিকে নাম দিয়েছি দ্বিতীয় অধ্যায়: চা এর কাপে রিক্সা পেইন্ট।

টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট মিস ইউনিভার্সের মঞ্চে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিরিন শিলা রিক্সাহুড ব্যবহার করে পোশাক পরে দারুণ সমাদৃত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী। টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট টিএসসি’র বদলে যাওয়া দৃশ্যপট

/ইউআই/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম