সার্চ কমিটির হাতে ৩২৯ জনের নাম এসেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এখন পর্যন্ত ৩২৯ জনের নাম প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জনের, পেশাজীবীদের মাধ্যমে ৪০ জনের, ব্যক্তিগতভাবে ৩৪ জনের এবং ইমেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পাওয়া গেছে। মোট ৩২৯ জনের নাম প্রস্তাব আমরা পেয়েছি। এটা আমাদের কমিটি বসবে, বসে কীভাবে সিলেকশন করা যায় সেটা নির্ধারণ করবেন। 

তবে এটি চূড়ান্ত সংখ্যা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এমনও হতে পারে, একজনের নাম হয়তো চার-পাঁচবারও এসেছে। সেগুলো সর্টআউট করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে।’

বৈঠকে সার্চ কমিটির নামের তালিকা আগেই প্রকাশ করার প্রস্তাব দিয়েছেন বিশিষ্টজনরা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা একটা সাজেশন, কমিটি যখন বসবে তখন ওনারা কার্যপদ্ধতি ঠিক করবেন।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর বিধান মতে ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান বা সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সার্চ কমিটি বাছাই করে ১০ জনের নাম পাঠাবেন এবং সেখান থেকেই পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি। 

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত