বিইউপিতে মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী ‘বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১২ ফেব্রুয়ারি) বিইউপির বিজয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল পরিচালনা করে।

বিইউপি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম উন্নতকরণ, আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিকরণ এবং কূটনীতিক জ্ঞান অনুশীলনের মাধ্যমে আন্তর্জাতিক নেটওয়ার্ক স্থাপন করার উদ্দেশ্যে ওই কনফারেন্সের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএসএসএস) ডিন ব্রিগেডিয়ার জেনারেল এমরান আহমেদ চৌধুরী এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এবারের কনফারেন্স গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি শেষ হয়। কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল ‘Fostering the Economy Through the Technological Advancement to Tackle Post Pandemic Catastrophe’। তিনদিনব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সে দেশের ২৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৬টি দেশ থেকে ১০ জন বিদেশি ডেলিগেট অংশ নেন। কনফারেন্সের ৮টি কমিটিতে ৮টি সমসাময়িক বিষয় ও তার প্রাসঙ্গিক সমাধান নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অনুসরণ করে তরুণরাই টেকসই এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে। তিনি আরও বলেন, বিইউপি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স অনুষ্ঠানের মাধ্যমে তরুণরা বৈশ্বিক বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হবে এবং তার সমাধানের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করবে যা সাম্য ও সৌহার্দ্যরে বিশ্ব গড়তে অগ্রণী ভূমিকা রাখবে।

সমাপনী অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ঊধ্বর্তন কর্মকর্তা, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি