পোল্যান্ডের দিকে ছুটছেন বাংলাদেশিরা, দোয়া চান তারা

সাদ্দিফ অভি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৭

ইউক্রেনে সামরিক হামলার পর রাজধানী কিয়েভের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। তাদের সঙ্গে আছেন বাংলাদেশিরাও। তবে বাংলাদেশিদের গন্তব্য পাশের দেশ পোল্যান্ড।

হামলার পর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও জানা গেছে। তাছাড়া ইন্টারনেট চলছে ধীরগতিতে, তাই যোগাযোগও প্রায় অনিশ্চিত হয়ে পড়ছে। পোল্যান্ড সীমান্ত পর্যন্ত নিজেদের ব্যবস্থায় যেতে হবে, এ কারণে তারা খুবই উদ্বিগ্ন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানকারী এক বাংলাদেশি নাগরিক জানান, অনেকেই ঘরে অবস্থান করছেন। ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে। দূতাবাসে যোগাযোগের কোনও উপায় পাচ্ছি না। অনেকেই পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেছেন। ইলেক্ট্রিসিটি যাচ্ছে আর আসছে। 

নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন রাজধানীর বাসিন্দারা সেখানে অবস্থানরত বাংলাদেশিরা আরও জানান, যেকোনও সময় সব সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। স্কুল-কলেজ, বাজার-ঘাট সব বন্ধ। মাঝে-মধ্যেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে।

কিয়েভে থাকা বাংলাদেশি এক শিক্ষার্থী জানান, কিছু বলার মতো অবস্থায় নেই। দোয়া করবেন।

এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, ইউক্রেনে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে তাদের বিশেষ বিমান পাঠিয়ে আনা যায় কিনা, সেটি আমরা আলোচনা করছি।’

রাস্তায় আটকে আছে যানবাহন পোল্যান্ডের ভিসার বিষয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেসব বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করবেন, তাদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।’

এদিকে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড বাংলাদেশিদের ১৫ দিনের ট্রানজিট ভিসা দেবে।’

আরও পড়ুন:

ইউক্রেনে বাংলাদেশিরা ‘দোটানায়’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের