সার্চ কমিটির প্রস্তাবিত চূড়ান্ত দশ জনের তালিকা প্রকাশের দাবি টিআইবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৮

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে প্রণীত আইনের বলে গঠিত অনুসন্ধান কমিটি কর্তৃক রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা জনগণের জ্ঞাতার্থে প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে আইনের ৪ (১) অনুচ্ছেদ মেনেই এই নাম প্রকাশের দাবি জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, অনুসন্ধান কমিটি দফায় দফায় সভা ও বিভিন্নজনের মতামতের ভিত্তিতে যে দশজনের নামের তালিকা চূড়ান্ত করেছে তা প্রকাশের দাবি জানাই। যে আইনি ক্ষমতাবলে অনুসন্ধান কমিটির নিয়োগ- সে আইনে চূড়ান্ত তালিকা প্রকাশে কোনও বাধা নেই। বরং আইনের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে এই তালিকা প্রকাশের দায়িত্ব ও এখতিয়ার কমিটিকে দেওয়া হয়েছে। আমরা আশা করি, অনুসন্ধান কমিটি দশ জনের নামের তালিকা প্রকাশের আইনি সুযোগ গ্রহণ করবেন। এতে দায়িত্ব পালনে তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।

/এসএস/এমআর/ 
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণমাধ্যম বেশি চাপে পড়বে: ইফতেখারুজ্জামান 
দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম