দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৫

রাজধানী ঢাকায় বইছে কালবৈশাখী ঝড়। ঢাকা ছাড়াও চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বইছে এই ঝড়। রাতের মধ্যে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই কালবৈশাখী। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হঠাৎ করেই দমকা হাওয়া বইতে শুরু করেছে ঢাকায়। ক্রমে বেড়ে চলেছে হাওয়ার গতি। কোথাও কোথাও হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এখন ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় হয়ে যাচ্ছে। একটু আগে চুয়াডাঙ্গায় হচ্ছিল। সেখানে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। এই অসময়ে কালবৈশাখী কিভাবে জানতে চাইলে তিনি বলেন, সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকেই কালবৈশাখীর দেখা পাওয়া যায়। এটি বছরের প্রথম কালবৈশাখী ঝড়।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়,  রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে  পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৫ দশমিক ৫,  ময়মনসিংহে ১৪ দশমিক ৮, চট্টগ্রামে ১৭ দশমিক ২, সিলেটে ১৫, রাজশাহীতে ১৫ দশমিক ৫, রংপুরে ১৪ দশমিক ৮,  খুলনায় ১৯ দশমিক ২ এবং বরিশালে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
ইংল্যান্ড–ঘানা ম্যাচে বাঁশি বাজাবেন এক হন্ডুরান ‘গণিতবিদ’
ইংল্যান্ড–ঘানা ম্যাচে বাঁশি বাজাবেন এক হন্ডুরান ‘গণিতবিদ’
যানবাহনে বাড়ছে নারী চালকের সংখ্যা, সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান
যানবাহনে বাড়ছে নারী চালকের সংখ্যা, সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান
বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ 
বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ 
দেশে ফিরলেন হাসনাত আব্দুল্লাহ
দেশে ফিরলেন হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ