বইমেলায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন দু শতাধিক মানুষ

আতিক হাসান শুভ
০৮ মার্চ ২০২২, ০২:১৩আপডেট : ০৮ মার্চ ২০২২, ০২:১৩

অমর একুশে বইমেলায় আগত দর্শনার্থী ও মেলাপ্রাঙ্গনে অবস্থান করা সবার জন্য এবার ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক মানুষ।

সোমবার ( ৭ মার্চ ) বিকালে সেখানে গিয়ে জানা যায়, মাথা ব্যথা, বমি ও পেটের পীড়া, দুর্ঘটনায় ব্যথা, এলার্জির সমস্যাসহ নানা কারণে হঠাৎ অসুস্থ হয়ে আগত রোগীর সংখ্যা বেশি।

বইমেলায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার এমন ব্যবস্থাকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন মেলা সংশ্লিষ্টরা।

মেলায় আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছমা বেগম বলেন, এখানে এসে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা করছিল। কি করবো বুঝতে পারছিলাম না। পরে একটা স্টলের বই বিক্রেতা বললো, এখানে চিকিৎসার কেন্দ্র খোলা হয়েছে। সেখানে গেলে ডাক্তার মাথা ব্যথা সারার ওষুধ দেয়।

একটি বেসরকারি এনজিও’র কর্মকর্তা জীবন চন্দ্র শীল বলেন, আমার ৯ বছরের বাচ্চা শ্রেয়া। বায়না করেছে এখান থেকে কিছু খাওয়ার। এক টুকরো চিকেন চাপ খাওয়ানোর কিছুক্ষণ পরেই বমি করে সে। বেশ ঘাবড়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম এখানে চিকিৎসার সুযোগ রয়েছে। তাড়াহুড়ো করে মেডিক্যাল সেন্টারটিতে বাচ্চাকে নিয়ে যাই। ডাক্তার বমির ট্যাবলেট দিয়ে রেস্ট নিতে বললো।

বইমেলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া ডা. হালিমা আক্তার লুপা বলেন, ঢাকা সিভিল সার্জনের পক্ষ থেকে এখানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত বইমেলায় কর্মরত যে কারও কোন সমস্যা হলে বা মেলায় আসা পাঠক অথবা দর্শনার্থীর কোন সমস্যা হলে এখানে তারা প্রাথমিক চিকিৎসা পাবেন। বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রতিদিন অনেকে আসে। এখান থেকে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এখানে বইমেলার প্রথম দিন থেকে আছি, মেলার শেষ দিন পর্যন্ত থাকবো এবং মানুষকে সেবা দিয়ে যাব।

/এমএস/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের