গুলিস্তানে শাহবাগ থানার এসআই ছুরিকাঘাতে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ০২:৫৬আপডেট : ২৩ মার্চ ২০২২, ০২:৫৬

রাজধানীর গুলিস্তান টিএনটি অফিস সংলগ্ন টেম্পো স্টেশনের কাছে অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন। রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে। পথচারীদের সহযোগিতায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তার পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে। 

আহত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তিনি ঢাকার সিএমএম আদালতে যান, সেখানে কাজ শেষে ফেরার পথে গুলিস্তান নেমে হাটার সময় হামলার শিকার হয়েছেন। 

উদ্ধারকারী আবু সাঈদ হাসান বলেছেন, অজ্ঞাত এক ব্যাক্তি তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তার গায়ের উপরের অংশে কাপড় ছিল না। নিচে লুঙ্গি পড়া ছিল। খালি পায়ে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত ব্যক্তি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। 

/এআরআর/এলকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের