‘সন্তানের এমন মৃত্যু কোনও বাবা-মা চান না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১৫:১০আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮:০২

‘বিচার চাই না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম’–মেয়ে হত্যার বিষয়ে এভাবে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছিলেন সামিয়া আফনান প্রীতির বাবা মো. জামাল উদ্দিন। শুক্রবার (২৫ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর শাহজাহানপুর আমতলা রেলগেট এলাকায় বান্ধবীর সঙ্গে রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন সামিয়া আফরিন। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মূলত যানজটে আটকে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় পাশের রিকশায় থাকা সামিয়ার শরীরেও গুলি লাগে।

বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী নিহত সামিয়ার বাবা জামাল উদ্দিন বলেন, ‘একজনকে মারতে গিয়ে আমার মেয়ের শরীরে গুলি লেগেছে। সন্তানের এমন মৃত্যু কোনও বাবা-মা চান না।’

তিনি বলেন, ‘আমি তো আমার মেয়েকে হারিয়েছি। যা হারিয়েছে, আমার হারিয়েছে। সম্পদ গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু কোনও প্রাণ গেলে তা আর ফিরে পাওয়া যায় না। এখন পর্যন্ত কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইচ্ছে আমাদের নেই।’

‘ময়নাতদন্ত শেষে লাশ বাসায় নিয়ে যাওয়া হবে। পরে শাহজাহানপুরে কবর দেওয়া হবে,’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন জামাল উদ্দিন।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় সামিয়ার। তখন তাদের মধ্যে একটি কথাই হয়, “তোর মামা আমাদের বাসায় এসেছে, তোর আজ বাসায় আসা দরকার নেই, বান্ধবীর বাসায় থাক।” পরে সামিয়া বান্ধবীর বাসায় ফিরে যাচ্ছিল। তখনই এ ঘটনা ঘটে। ওর বান্ধবীও সঙ্গে ছিল।’

/আরটি/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
দাবি-দাওয়া নিয়ে ঘেরাও না হোক, স্মারকলিপি দিয়ে চা খেয়ে যান: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক
তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক