রাজধানীতে জোড়া খুনের রহস্য দ্রুতই উন্মোচন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১০:৩৯আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬:০০

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা  জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী মিয়া আফনান প্রীতি (২২) হত্যাকাণ্ডের রহস্য ‘অল্প সময়ের মধ্যে’ উন্মোচন করার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এ হত্যাকাণ্ডটি রাজনৈতিক কিনা ‘এখনই বলা ঠিক হবে না’ বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব; দুই বাহিনীই তৎপর রয়েছে। সেইসঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। আমরা মনে করছি, আমরা আশা করি খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।’

এ সময় পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পক্ষে যেসব যুক্তি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি, পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত