‘আ.লীগ নেতা টিপুকে পাঁচ দিন আগে হত্যার নির্দেশ পায় খুনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৫:৫৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৫৮

মতিঝিল আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যার জন্য পাঁচ দিন আগে খুনিকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। খুনের তিনদিন আগে আওয়ামী লীগ নেতার নাম ও ছবি দেওয়া হয় খুনিকে। এরপর দুই দিন টিপুকে অনুসরণ করে খুনি। দ্বিতীয় দিন সে গুলি করতে সফল হয়।

রবিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, 'আওয়ামী লীগ নেতা টিপুকে খুন করতে পাঁচ দিন আগে খুনি মাসুম মোহাম্মদ আকাশের (৩৪) সঙ্গে একটি পক্ষ চুক্তি করে। তিনদিন আগে আকাশকে টিপুর নাম ও ছবি দেওয়া হয়।'

হাফিজ আক্তার বলেন, 'অভিযুক্ত আকাশ নিজেই গুলি করেছে। তার একজন সহযোগী ছিল। একটি নম্বরবিহীন মোটরসাইকেল যোগে তারা শাহজাহানপুর যায়। '

২৪ মার্চ হত্যার আগের দিন আকাশ ও তার সহযোগী টিপুর অফিস এলাকায় অবস্থান নিয়েছিল। তবে সেদিন সে সফল হয়নি।

হাফিজ আক্তার বলেন, 'আকাশ ঘটনার আগের দিন ২৩ মার্চ টিপুকে তার রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার সড়কে অনুসরণ করে, গুলি করার প্রস্তুতিও নেয়, তবে লোকজন বেশি থাকায় সেদিন সে সফল হয়নি। ২৪ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আকাশকে ফোনে জানানো হয়, টিপু রেস্টুরেন্টে আছে। ফোন পেয়ে আকাশ দ্রুত ওই রেস্টুরেন্টের কাছে থেকে টিপুকে অনুসরণ করা শুরু করে।  টিপুর গাড়িটি শাহজাহানপুর রেল লাইনের আগে আমতলা সংলগ্ন রাস্তায় যানজটে আটকে যায়, এসময় টিপুকে গুলি করে আকাশ।'

আকাশ অস্ত্র এবং মোটরসাইকেল সবকিছুই অন্যের কাছ থেকে পেয়েছিল। হত্যাকাণ্ডের পর তাকে একটি গ্রুপ জয়পুরহাট দিয়ে আসে। সেখান থেকে সে বগুড়া যায় বলেও জানায় পুলিশ।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের