‘কাটআউট’ পদ্ধতিতে খুনি ভাড়া করে আ.লীগ নেতাকে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৬:১৪আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:৩১

‘কাটআউট’ পদ্ধতিতে খুনি ভাড়া করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়। এই হত্যার উপরের নির্দেশদাতা কে—জানে না হত্যাকারী নিজেও।

রবিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, 'গ্রেফতার মাসুম মোহাম্মদ আকাশের নামে হত্যা মামলাসহ চার-পাঁচটি মামলা আছে বলে সে দাবি করেছে। নিজেকে সে ফেরারি বলে পরিচয় দিয়েছে। সে হতাশাগ্রস্ত ছিল। মামলার কারণে বাড়িঘরে যেতে পারে না, মা-বাবার সঙ্গে দেখা করতে পারে না। যারা তাকে আওয়ামী লীগ নেতাকে খুন করতে ভাড়া করেছিল, তারা বলেছিল, হত্যা করতে পারলে এসব মামলা থেকে সে রিলিফ পাবে। এ কারণে সে হত্যাটি করে। তবে তাকে কন্ট্রাক্ট করা হয়েছে কাটআউট পদ্ধতিতে।'

‘কাটআউট’ পদ্ধতিতে সাধারণত জঙ্গিরা কাজ করে। অর্থাৎ একটা পর্যায় পর্যন্ত খুনি জানে। কিন্তু এর পেছনে কে রয়েছে তা আর জানে না খুনি।

হত্যাকাণ্ডের মোটিভের বিষয়ে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, 'যেহেতু এটা বিচার্য বিষয়, তাই এখনই আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। আরও নির্দিষ্ট হয়ে এ বিষয়ে পরে জানানো হবে।'

তিনি বলেন, 'আমরা অনেক বিষয় মাথায় রেখে তদন্ত করছি। আকাশের সহযোগীর নাম আমরা পেয়েছি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।' গ্রেফতার মাসুম মোহাম্মদ আকাশ

/এআরআর/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম