সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের শাস্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৭ এপ্রিল ২০২২, ১৭:৩০আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৭:৩০

চুক্তি অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চলতি আমন মৌসুমে (২০২১-২০২২) অভ্যন্তরীণ বাজার থেকে আমন সংগ্রহের ক্ষেত্রে এ নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে সম্প্রতি এই নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আমন সংগ্রহের ক্ষেত্রে চলতি মৌসুমে চুক্তি করার মতো যোগ্য ছিল, কিন্তু চুক্তি করেননি এমন চালকলের লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায়  বাতিল করতে হবে।

চুক্তি করার পরও যেসব মিল মালিক চাল সরবরাহ করেননি, এমন চালকলের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল করতে বলেছে খাদ্য মন্ত্রণালয়।

চুক্তির পরিমাণের ৮০ শতাংশ কিংবা এর বেশি পরিমাণ চাল সরবরাহকারী চালকলের বিশেষ বিবেচনায় জামানত অবমুক্ত করার জন্য বলা হয়েছে। চুক্তির পরিমাণের ৮০ শতাংশের কম সরবরাহকারী চালকলের বিশেষ বিবেচনায় অসরবরাহকৃত চালের আনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে চালকলের নাম ও ঠিকানা, পাক্ষিক ছাঁটাই ক্ষমতা, লাইসেন্স নম্বর ও তারিখ ৭ এপ্রিলের মধ্যে পাঠানোর জন্য আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের