কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেন বঙ্গবন্ধু: আইসিটি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০২২, ১৭:২২আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৭:২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেছেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ  আমরা কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছি।

শুক্রবার (১৫ এপ্রিল) সিংড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার কৃষকদের মাঝে আউশ ধানের প্রণোদনার বীজ ও সার এবং ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগানোর কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।’

তিনি বলেন, ‘কৃষিতে শ্রম সংকটের নিরসনে ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর  প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে।’

পলক বলেন, ‘এখন আর কৃষকদের সার ও ডিজেলের দাবিতে আন্দোলনে নামতে হয় না, জীবন দিতে হয় না। অথচ খালেদা জিয়ার সরকারের আমলে সারের জন্যে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল এবং ২০০১-২০০৬ সময়ে ওই একই সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জে  বিদ্যুতের দাবিতে ১৪ জনকে জীবন দিতে হয়েছিল।’

তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করে  শেখ হাসিনা ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সব নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এসব সেন্টার থেকে ঘরে বসেই জমির পর্চা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এজেন্ট ব্যাংকিং, ই-কমার্স, পাসপোর্টের আবেদন করতে পারছেন তারা। এর মধ্য দিয়ে নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও দুর্নীতি রোধ করা হয়েছে।’

পলক আরও বলেন, ‘শেখ হাসিনা সততা, মেধা আর সাহসিকতা দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ১৩ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। উন্নত প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ হয়েছে।’

তিনি বলেন, ‘সহমর্মিতা দিয়ে শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের ৯ লাখ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। সব শ্রেণি-পেশার মানুষের সমৃদ্ধির জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আহ্বানে সাড়া দিয়ে দলের নেতা-কর্মীরাও মানুষের পাশে থাকছেন, তাদের বিপদের সঙ্গী হচ্ছেন। বিগত সময়ে আমরা কৃষকের মাঠে তাদের ধান কেটে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণে।’ খবর: বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের