দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ০১:০৫ আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:০৫

দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার।

বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে। এমতাবস্থায় জেলা পরিষদ আইনের ধারা ৮২ অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের ওপর দায়িত্ব অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

দেশের ৬১ জেলায় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি নির্বাচিতরা শপথ নেন। ওই বছরের জানুয়ারি মাসেই জেলা পরিষদগুলোর প্রথম বৈঠক হয়। ফলে পরিষদের ৫ বছরের মেয়াদ গত জানুয়ারিতেই শেষ হয়েছে।

পূর্বেকার আইন অনুযায়ী মেয়াদ শেষ হলেও বিদ্যমান পরিষদের কাজ চালিয়ে নেওয়া সুযোগ ছিল। কিন্তু সদ্য সমাপ্ত সংসদের বৈঠকে এ আইনটি সংশোধন করে মেয়াদ শেষে পরিষদ বিলুপ্ত করা এবং পরিষদের প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। মহামান্য রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে গত বুধবার (১৩ এপ্রিল) এ আইনটি গেজেট নোটিফিকেশন হয়। যার প্রেক্ষিতে রবিবার পরিষদ বিলুপ্ত করে প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

উল্লেখ্য, জেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

আরও পড়ুন: শিগগিরই প্রশাসক বসছে জেলা পরিষদে

/ইএইচএস/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা