আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ০০:০০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০০:০৬

নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত স্কয়ার হাসপাতালে ভর্তি শিক্ষার্থী মোশাররফ হোসেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি কাননের চিকিৎসার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি মোশাররফকে দেখতে গিয়ে ছাত্রদের এ কথা বলেন তিনি। 

রাত সাড়ে নয়টায় শিক্ষামন্ত্রী স্কয়ার হাসপাতালে যান। রাত ১০টার দিকে মোশাররফের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় মোশাররফের বাবা মজিবুর রহমান সঙ্গে ছিলেন। এছাড়াও হাসপাতালে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দুই শিক্ষার্থীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এখন শিক্ষার্থীদের কোনও কাজ নেই, ঘটনার তদন্ত ও চিকিৎসার  সব দায়িত্ব আমাদের। শিক্ষক, মন্ত্রণালয় ও সরকার সব দায়িত্ব নিচ্ছে। 

শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ‘আমি আহত শিক্ষার্থীকে (মোশাররফ) দেখলাম। উন্নত যে চিকিৎসা দেওয়া হবে, তার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। আমি দুঃশ্চিন্তায় ছিলাম। আশা করছি সুস্থ হয়ে উঠবেন। চোখের জন্য উন্নত চিকিৎসা দেওয়া হবে। আরেকজন (কানন) আছেন ঢাকা মেডিক্যালে আমি এখনই খোঁজ নেবো'।

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘কাল থেকে তোমাদের ঈদের ছুটি। একটি পরীক্ষা ছিলো তাও হলো না। তোমরা সবাই ঘরে ফিরে যাও। আমি সব শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আহ্বান জানাচ্ছি। 

/এসএমএ/এলকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের