‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মকবুলকে গ্রেফতার করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২২ এপ্রিল ২০২২, ২৩:০০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২৩:০০

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। শুক্রবার (২২ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘তার (মকবুল) কী পরিচয়, কিংবা রাজনৈতিক পরিচয় কী, সে বিষয়ে আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি তিনি। এ মামলায় আরও যারা এজাহারভুক্ত রয়েছেন, তাদেরকে ধরতে বিশেষ অভিযান চালানো  হচ্ছে। বাকিদেরও অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

তিনি বলেন, ‘শনিবার গ্রেফতারকৃত মকবুল হোসেনকে আদালতে পাঠানো হবে। বর্তমানে তিনি নিউমার্কেট থানা হেফাজতে রয়েছেন।’ এর আগে গোয়েন্দা বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে নিউমার্কেট থানায়  হস্তান্তর করেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম