ঈদযাত্রায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ ও ইজিবাইক বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৬:২২আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:২২

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গণপরিবহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রিকশা, ইজিবাইক, অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রবিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে ১০ লাখ মোটরসাইকেল নতুন যুক্ত হয়েছে। একই সময়ে প্রায় ২০ লাখ ইজিবাইক রাস্তায় নেমেছে। এখন ৩৫ লাখের বেশি মোটরসাইকেল ও ৪০ লাখের কাছাকাছি ইজিবাইক রাস্তায় চলছে। যা দেশের যানজট প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছে। এবারের ঈদে মহাসড়কে এসব যান নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।

মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, এ ঈদে আন্তঃজেলায় রাইড শেয়ারিং পন্থায় মোটরসাইকেলে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ ট্রিপ হতে পারে। মহাসড়কেও থাকতে পারে ২০-২৫ লাখ মোটরসাইকেল। এসবে স্ত্রী-সন্তান লাগেজ নিয়ে বেপরোয়াভাবে বাস-কারের সঙ্গে পাল্লা দিতে গেলে ঘটতে পারে দুর্ঘটনা।

গত ঈদের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গত ঈদে কেবল মোটরসাইকেলে ১৪৪টি দুর্ঘটনায় ১৩৯ জন মারা গিয়েছিল। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ ও নিহতের ৪৩.০৩ শতাংশ। এবারের ঈদে গতবারের চেয়ে ৩ গুণ যাত্রী মোটরসাইকেলে যাত্রা করতে পারে বলেও জানান তিনি।

বিবৃতিতে আরও জানা যায়, বিভিন্ন মহাসড়কে সার্ভিস লেইন না থাকায় ঈদ-যাত্রী বহনে ১৫ লাখের বেশি ইজিবাইক, রিকশা, অটোরিকশা বিভিন্ন জাতীয় মহাসড়কে নেমে আসতে পারে।

এসব ছোট যানবাহন দূরপাল্লার বাস ও প্রাইভেটকারের গতি কমিয়ে দেওয়া, গুরুত্বপূর্ণ জাংশনে যানজট তৈরি, রাস্তার মোড় ও বাস স্টপেজগুলোতে যানজট তৈরি করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেবে।

/এফএ/
সম্পর্কিত
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
ফাঁকা ঢাকায় বেপরোয়া চলাচল, আহত শতাধিক
মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জন নিহত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম