১ মে থেকে ২৪ ঘণ্টা শাহজালালে ফ্লাইট চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ২২:০৮ আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:২৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গত ১০ ডিসেম্বর থেকে রাতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। কাজ শেষ করতে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে। ফলে ১ মে থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট চালু করতে নোটাম জারি করা হয়েছে। 

এর আগে বেবিচক জানিয়েছিল, ‘২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত প্রতি দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য রাতে বন্ধ রাখা হচ্ছে বিমান চলাচল।’

এদিকে রাতে ফ্লাইট বন্ধের ফলে দিনে বিমানবন্দরে বাড়তি চাপ সৃষ্টি হয়। বিমানবন্দরে যাত্রীসেবা বিঘ্ন হওয়ার পাশাপাশি নানা রকম ভোগান্তি তৈরি হয়। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলোকে।

 

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সৌদিতে হুথি হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে
দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত
ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ১৩৫, ভোগান্তির শেষ কোথায়
সর্বশেষ খবর
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা