পাচার হওয়া বাংলাদেশি তরুণী বিশাখাপত্তনমে উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
০৩ মে ২০২২, ২২:২৪আপডেট : ০৩ মে ২০২২, ২২:২৪

মেয়ে বন্ধুদের সঙ্গে কলকাতা দেখবে বলে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন ২৬ বছরের তরুণী। কলকাতা দেখার সুযোগ আর তার হয়নি। বন্ধুরাই তাকে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পাচার করে দেয় বলে অভিযোগ উঠেছে। 

বিষয়টি হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাস জানতে পেরে বাড়িয়ে দেন সাহায্যের হাত। হ্যাম রেডিওর তৎপরতাতেই মূলত ওই তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘ওই তরুণীর এক ভাই আমাকে ফোন করে বিষয়টি জানান। মেয়েটির মোবাইল নম্বরের সূত্র ধরে বিশাখাপত্তনমের হ্যামের সদস্য ও পুলিশের সাহায্যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে আপাতত একটি হোমে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।’

হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল ক্লাব সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি রংপুরে। বান্ধবীদের সঙ্গে তিনি কলকাতা দেখার আবদার করেন। পরিবারের লোকজনও আপত্তি করেনি। ২১ এপ্রিল বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা ভারতে আসেন। কলকাতা দেখানোর পরিবর্তে ওই তরুণীকে একজনের হাতে তুলে দেওয়া হয়। এরপর তার বন্ধুরা সটকে পড়েন।

২৮ এপ্রিল ওই তরুণীকে বিশাখাপত্তনমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানকার একটি নির্মাণাধীন বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ আছে।

ওই তরুণীর দেখভালের জন্য আরও দুজনকেও রাখা হয়। একবার সুযোগ পেয়ে ওই তরুণী বাড়িতে তার এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার সেই ভাই হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করেন।

জানা গেছে, যে নম্বর থেকে ওই তরুণী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই নম্বরের সূত্র ধরেই তাকে ট্র্যাক করা হয়। জানা যায়, বিশাখাপত্তনমে রয়েছেন তিনি।

এরপর ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর পক্ষ থেকে বিশাখাপত্তনমের হ্যামের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা তল্লাশি চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। পরে, সেখানকার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করে।

তরুণীকে আটকে রাখার অভিযোগে বিশাখাপত্তনম পুলিশ দুজনকে আটকও করেছে।

/এফএ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি