যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত, দেড় লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৫:৪৩আপডেট : ০৯ মে ২০২২, ১৬:২০

রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত রাখার অপরাধে তিন দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

সয়াবিন তেলের অবৈধ মজুত তিনি বলেন, ‘সয়াবিন তেলের অবৈধ মজুতের অপরাধে উত্তর যাত্রাবাড়ীর অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’

বীণা রানী দাস জানান,এই তিনটি মুদি দোকানে সয়াবিন তেলের মূল্য বেশি রাখা ছাড়াও মজুত বেশি রাখা হয়েছে। কোথা থেকে তারা এই তেল কিনেছে তার রশিদও দেখাতে পারেনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

উল্লেখ্য, ঈদের আগে হঠাৎ বাজার থেকে ‘উধাও’ হয়ে যায় সয়াবিন তেল। অতিরিক্ত দাম দিয়েও তেল কিনতে পারছিলেন না ভোক্তারা।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান