কাল মেয়াদ শেষ সাক্কুর, দায়িত্ব নেবেন সিইও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৭:১৯আপডেট : ১৫ মে ২০২২, ১৮:০৮

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে কাল সোমবার (১৬ মে)। পরদিন মঙ্গলবার (১৭ মে) থেকে করপোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সফিকুল ইসলাম প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকীও বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের সিইও ড. সফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৭ মে দায়িত্ব গ্রহণ করবেন।

সিইও’কে দায়িত্ব দিতে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১১ মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০০৯-এর ধারা ৬ অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ আগামী ১৬ মে ২০২২ তারিখে উত্তীর্ণ হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ওই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০১১ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০১২-এর ধারা ২৫ অনুযায়ী নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা সিটি করপোরেশনকে অর্পণ করা হলো। এ আদেশ ১৭ মে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, কুমিল্লা সিটিতে ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এই সিটির মেয়াদ ১৬ মে শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের কথা থাকলেও নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তবে, নির্বাচন কমিশন ইতোমধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটির ভোট হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের সিইও ড. সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাকে প্রধান নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে করপোরেশনের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। দায়িত্বটিকে প্রশাসকের চার্জ বলতে পারেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের