ইডির নজরে পি কে হালদারের বান্ধবী আমানা

রক্তিম দাশ, কলকাতা
১৭ মে ২০২২, ২০:৫৭ আপডেট : ১৭ মে ২০২২, ২১:১৩

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে আছেন বাংলাদেশে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী আমানা সুলতানা ওরফে শর্মি হালদার। তাকে জেল হেফাজতে রেখে আলাদা করে জিজ্ঞাসাবাদ করবেন ইডির গোয়েন্দারা।

মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে প্রশান্ত কুমার হালদার, তার ভাই প্রীতিশ হালদার, প্রণব হালদার, বাংলাদেশের বাসিন্দা স্বপন মৈত্র ও উত্তম মৈত্র, ইমাম হোসেনকে ফের তদন্তের স্বার্থে আরও ১০ দিনের জন্য রিমান্ডে নিয়েছে ইডি। আমানা ওরফে শর্মিকেও ১০ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের এক নম্বর ইডির বিশেষ আদালতে বিচারক মাসুদ হোসেন খানের এজলাসে অভিযুক্তদের হাজির করেন তদন্তকারীরা। মামলার শুনানিতে অভিযুক্তদের তরফে আইনজীবী শেখ আলি হায়দার, সোমনাথ ঘোষরা জামিনের আবেদন জানান।

সেটার বিরোধিতা করেন ইডির তরফে আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যার জাল বিস্তৃত প্রতিবেশী দেশেও (বাংলাদেশ)। এখুনি এরা ছাড়া পেয়ে গেলে তদন্তে তার প্রভাব পড়বে।’ আদালতের কাছে তদন্তের স্বার্থে পি কে হালদার ও তার সহযোগীদের আরও দশ দিনের ইডি-রিমান্ডের আবেদন করেন ইডির আইনজীবী। বিচারক আবেদন মঞ্জুর করে প্রশান্ত কুমার হালদার, তার ভাই প্রীতিশ হালদার, প্রণব হালদার, বাংলাদেশের বাসিন্দা স্বপন মৈত্র ও উত্তম মৈত্র, ইমাম হোসেনকে দশ দিনের ইডি রিমান্ড ও আমানা সুলতানাকে দশ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

আমানা জেল হেফাজতে থাকলেও তাকে তদন্তের স্বার্থে ইডির গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।

এছাড়াও বিধাননগরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাকে ইডির বিশেষ আদালত নির্দেশ দেন, ৪৮ ঘণ্টা পর পর অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

জানা গেছে, পি কে হালদার ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। তাদের কাছ থেকে একাধিক দেশের পাসপোর্ট, কয়েকটি মোবাইল ফোন ও অনেক সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, পি কে হালদার ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করে ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী জনপ্রতিনিধি, জমির দালাল ও ব্যাংক কর্মকর্তার নাম পেয়েছেন গোয়েন্দারা। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর লেনদেনও পরীক্ষা করে দেখা হতে পারে তদন্তের স্বার্থে।

পাশাপাশি আমানা ওরফে শর্মির মাধ্যমে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
পিকে হালদারের বান্ধবী নাহিদার ফ্ল্যাট-ভবনসহ জমি জব্দ
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান
সর্বশেষ খবর
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
নির্বাচনের আগে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘পূর্ণাঙ্গ সমর্থন’
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
মুম্বাইয়ে টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টা, সন্ত্রাসী গ্রুপের দায় স্বীকার
আমদানি করা মাল্টা-আপেলের দাম কমছে না কেন
আমদানি করা মাল্টা-আপেলের দাম কমছে না কেন
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান