কঙ্গোতে শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ২০:৩৮আপডেট : ২৯ মে ২০২২, ২০:৩৮

সারা বিশ্বের মতো নর্দান সেক্টর, মনুস্কো, ডি আর কঙ্গোতে শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন আলমের নেতৃত্বে এই বিশেষ দিবস উপলক্ষে অ্যান্ড্রোমো ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (২৯ মে) সকালে বাংলাদেশ এবং ইউএন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির উদযাপন শুরু হয়। পরবর্তীতে নর্দার্ন সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন শহীদ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ডি আর কঙ্গোতে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারী নিহত বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে অ্যান্ড্রোমো প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।  ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ৩২ মিলিটারি রিজিয়ন কমান্ডার, এফএআরডিসি, নর্দান সেক্টর অফিস প্রধান, পুলিশ প্রধান ইতুরি, বিভিন্ন কন্টিনজেন্ট কমান্ডার এবং অন্যান্য গণ্যমান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।  

কুচকাওয়াজে অংশগ্রহণ করেন নর্দান সেক্টর, মনুস্কোর বাংলাদেশি এবং নেপালী কন্টিনজেন্টদের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত এনডিসোমো প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা দিবসটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠান শেষে নর্দান সেক্টর কমান্ডার দিনটির তাৎপর্য সবার সামনে তুলে ধরেন।

ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন দিনটির তাৎপর্য বর্ণনার সময় প্রথমেই স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবদান আজকের বাঙালি সেনাবাহিনী। এই সেনাবাহিনীর মাধ্যমেই ডি আর কঙ্গোতে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে আজ  বাঙালি এবং বাংলাদেশের পতাকা মাথা উঁচু করে উড়ছে ডি আর কঙ্গোতে।

এছাড়া ব্রিগেডিআর জেনারলে মুহসিন বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মিশন দর্শন এবং মতবাদ সবার মাঝে তুলে ধরেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বলিষ্ঠ নেতৃত্বে এবং তার দেখানো পথ অনুসরণ করে নর্দান সেক্টর আজ  মনুস্কোর সবার মাঝে একটি অনুকরণীয় সেক্টর বলে তিনি উল্লেখ করেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কঙ্গোতে ইবোলায় আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়ালো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ