যে কারণে ইসলামী ব্যাংকের প্রশংসায় গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৬:৪০আপডেট : ০৫ জুন ২০২২, ১৬:৪০

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ক্ষুদ্র, কুটির ও ছোট বিনিয়োগ দেশে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলামী ব্যাংক।

কোভিড ১৯-এর সময় ইসলামী ব্যাংকের প্রশংসা করে তিনি বলেন, প্রণোদনার প্যাকেজের অর্থ বিতরণে এই ব্যাংক চমৎকার কাজ করেছে।

শনিবার (৪ জুন) ইসলামী ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিভাগীয় শহর রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের রাজশাহী জোন প্রধান মো. মিজানুর রহমান মিজি।

গভর্নর ফজলে কবির বলেন, এসএমই খাতে গ্রাহকদের প্রতি ব্যাংকের দীর্ঘমেয়াদী অব্যাহত আর্থিক সেবা জরুরি। তিনি ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের নিয়মিত ঋণ পরিশোধের মাধ্যমে ব্যবসায় প্রসারে আরও মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানান।

মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি অগ্রগতি সম্পন্ন অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃত। ইসলামী ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংক ব্যবস্থার সফল বাস্তবায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তা উন্নয়ন, শিল্পায়ন, প্রবাসী সেবা, গ্রামীণ দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) গ্রামীণ জনপদে জামানতবিহীন বিনিয়োগ প্রদানের মাধ্যমে জীবন জীবিকার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। ৪৯০টি উপজেলার ২৯ হাজার ৪৬৮টি গ্রামে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। আরডিএস-এর সদস্য এখন ১৫ লক্ষাধিক যার ৯২ শতাংশই নারী।

ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় ব্যাংকের ১০১টি এজেন্ট আউটলেটের মাধ্যমে ১১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

/জিএম/এফএ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম