৬ দফার মাধ্যমেই স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ২২:০০আপডেট : ০৭ জুন ২০২২, ২২:০১

বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা। এই ছয় দফার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদে ঐতিহাসিক ছয় দফা নিয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন। ৬ জুন ছয় দফা দিবস। এদিন সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দিনটি নিয়ে বক্তব্য দেন সরকারি ও বিরোধী দলের পাঁচ জন সংসদ সদস্য।

সরকারি দলের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে স্বাধীনতার পথে এগিয়েছে বাংলাদেশ। ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার রিহার্সেল। ওই সময়কার আন্দোলন সংগ্রাম, বঙ্গবন্ধুর কারাবরণের ইতিহাস তুলে ধরে তোফায়েল বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তারা বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের পরামর্শ নিতেন। সে মোতাবেক এগিয়ে গেছেন।

সরকারি দলের আমির হোসেন বলেন, ছয় দফা ঘোষণার পর ১৫–২০টি সভা করার পর বঙ্গবন্ধু একদিন তাদের বলেছিলেন, ১০ বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সারা দেশে ছয় দফার পক্ষে জোয়ার তৈরি করেছিলেন। সেই সঙ্গে ছয় দফার বিবরণী পত্র পত্রিকায় প্রকাশিত হতে শুরু করলে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা আকাশচুম্বী হতে শুরু করে।  মানুষ বুঝেছিল বঙ্গবন্ধুই তাদের মুক্তিদাতা। মানুষ এই ছয় দফাকে তাদের মুক্তির সনদ, মেগনাকার্টা হিসেবে গ্রহণ করেছিল। এই ছয় দফার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল।

অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ আলোচনায় অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের