বায়তুল মোকাররমে হেফাজতের প্রতিবাদ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৩:৩১আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:০৫

ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দালের মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়্যুম সুবহানী, মাওলানা জহুরুল হক, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মুফতী কামালউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় হেফাজতে মহাসচিব সাজিদুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.) ও তার স্ত্রীর বিরুদ্ধে বিজেপি নেতারা যা বলেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি। ধর্মপ্রাণ মুসলমানরা মহানবীকে (সা.) প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রাসুলুল্লাহ-র (সা.) অপমান তারা কখনোই বরদাশত করবে না।

মহানবী (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশাকে (রা.) নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বক্তব্য অবমাননাকর এবং বিজেপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’

/সিএ/ইউএস/
সম্পর্কিত
কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি