সপ্তাহের ব্যবধানে শনাক্ত বাড়লো ৩৮৩ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৭:১২ আপডেট : ২০ জুন ২০২২, ১৭:১২

এক সপ্তাহের ব্যবধানে করোনায় শনাক্ত ৩৮৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়। পাশাপাশি করোনা পরীক্ষাও বেড়েছে ২৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত শনাক্তের হার বলছে তা আগের সপ্তাহ থেকে ১১৮ শতাংশ বেশি। এই সময়ে শনাক্ত হয়েছিলেন ৪৫৮ জন। এরপর গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শনাক্ত হয়েছে ২ হাজার ২১২ জন। যা আগের সপ্তাহ থেকে ৩৮৩ শতাংশ বেশি।

ঢাকায় শনাক্তের হার সবচেয়ে বেশি। নমুনার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮৭৩ জনের মধ্যে ঢাকা শহরে ৭৯৮ জন শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ৮১০ জন, ময়মনসিংহে একজন, চট্টগ্রামে ৪৬ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৪ জন, বরিশালে ৫ জন এবং সিলেটে ১ জন শনাক্ত হয়েছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল