জনশুমারিতে প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৬:৪৬ আপডেট : ২২ জুন ২০২২, ১৬:৪৬

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহ সঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। বুধবার (২২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এনসিডিডাব্লিউ, সীতাকুণ্ড ফেডারেশন, টার্নিং পয়েন্ট ও ডাব্লিউডিডিএফ  যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, আমরা খুব আশাবাদী ছিলাম, ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সঠিক সংখ্যা পাওয়া যাবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারের পরিকল্পিত উন্নয়নে অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু এই শুমারি থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক তথ্য পাবার সম্ভাবনা দেখছি না। কারণ সারাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পর্যবেক্ষণ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা গেছে তথ্য সংগ্রহকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সঠিকভাবে সংগ্রহ করেনি।

তিনি আরও বলেন, জনশুমারিতে তথ্য সংগ্রহকারীরা বাসায় কোনও প্রতিবন্ধী ব্যক্তি আছে কিনা সে বিষয়েও প্রশ্ন করেনি। এমনকি দৃশ্যমান প্রতিবন্ধী ব্যক্তিদেরও তারা প্রতিবন্ধিতা বিষয়ক কোনও প্রশ্ন করেনি। কোনও কোনও তথ্য সংগ্রহকারী মৌলিক কয়েকটি প্রশ্নের (নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, পেশা, ঠিকানা) উত্তর নিয়ে সম্পূর্ণ প্রশ্ন শেষ না করেই চলে গেছে। এই বিষয়ে তথ্য সংগ্রহকারীদের জিজ্ঞাস করলে তারা বলছে— ‘কেউ যদি কষ্ট পায় এজন্য প্রশ্নটি করা হয়নি’। কেউ কেউ প্রতিবন্ধিতা বিষয়ক প্রশ্ন না করে জিজ্ঞেস করেছে— ‘আপনার কোন সমস্যা আছে কিনা?’ এছাড়াও কোনও কোনও তথ্য সংগ্রহকারী বলেছে এটা ঐচ্ছিক বিষয় না দিলেও চলবে।

এই পরিস্থিতিতে ডাব্লিউডিডিএফ নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি বলেন, আমাদের দাবি জনশুমারি ও গৃহগণনা শেষ হলেও বাদ পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য যাতে যথাযথভাবে গণনায় আসে সে ব্যাপারে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা, নতুন মুখ আনসেলমিনো
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ