মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজনের সাজা কমে যাবজ্জীবন, দুই জনের খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৩:৪৪আপডেট : ২৩ জুন ২০২২, ১৩:৪৪

২০০৬ সালে রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় মা-মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি ইসমাঈল হোসেন বাবু ও সোনাদিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি তরিকুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুন) এ সংক্রান্ত আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমেদ।

এর আগে, ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীনকে হত্যা করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাঈল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

পরে আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। সেসব আবেদনের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে রায় দিলেন আপিল বিভাগ।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম