কঙ্গোতে বিশেষ অ্যাওয়ার্ড পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ২১:২৮ আপডেট : ২৭ জুন ২০২২, ২১:২৮

জাতিসংঘ মিশনের অংশ হিসেবে ডিআর কঙ্গোর নর্দার্ন সেক্টরের কমান্ডার হিসেবে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশেষ অ্যাওয়ার্ড পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসিন আলম এনডিসি, পিএসসি। তিনি চলতি বছরের ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে ডিআর কঙ্গোর নর্দার্ন সেক্টরের কমান্ডার হিসেবে নিয়োজিত রয়েছেন।

দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সাধারণ নাগরিকদের সুরক্ষার দিকে বেশি জোর দেন তিনি। এজন্য গত ২২ জুন এমওএনইউএসসিও ফোর্স কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল মার্কোস দ্য সা অ্যাফোনস দ্য কোস্টা তাকে ‘ফোর্স কমান্ডার সার্টিফিকেট অন কমেন্ডেশন’ অ্যাওয়ার্ড প্রদান করেন।

ব্রি. জে. মুহসিন বাংলাদেশ আর্মির স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। জাতিসংঘ মিশনে কঙ্গোতে নিয়োজিত হওয়ার পর স্থানীয় এলাকার অস্ত্রধারী গ্রুপগুলোর বিরুদ্ধে ধারাবাহিক অপারেশন পরিচালনা করেন তিনি। অপারেশন উজি হিল, অপারেশন হেডজা, অপারেশন সেক ও অপারেশন বালির মাধ্যমে নর্দার্ন সেক্টরের বেশিরভাগ এলাকার অস্ত্রধারী গ্রুপগুলোকে ধরাশায়ী করা হয়। একইসঙ্গে সেক্টর কমান্ডার হিসেবে স্থানীয় জনগণের স্বাধীনভাবে চলাফেরার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে তার নেতৃত্বে সুপরিকল্পিত, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত অপারেশনগুলোর ভূয়সী প্রশংসা করা হয়।

২০১০ সাল থেকে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিভিন্ন দেশের মিলিটারি ও পুলিশ কাজ করছে। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ডিআর কঙ্গোতে ১ হাজার ৬৩৪ জন মিলিটারি সদস্য ও ১৮০ জন পুলিশ সদস্য শান্তিরক্ষায় কাজ করেছেন।

/এনএল/এফএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়াম
সেনাবাহিনীকে ঘিরে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর’ তথ্য বাড়ছে, ৬ মাসে ৯৬টি শনাক্ত
সর্বশেষ খবর
চুয়েটের অচলাবস্থা কাটবে কবে? জানালেন নতুন ভিসি
চুয়েটের অচলাবস্থা কাটবে কবে? জানালেন নতুন ভিসি
 ‘আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না’
 ‘আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না’
তৌফিক ইমরোজ খালিদী গণমাধ্যমের সাহসী ও সৃজনশীল ব্যক্তি: মাহফুজ আনাম
তৌফিক ইমরোজ খালিদী গণমাধ্যমের সাহসী ও সৃজনশীল ব্যক্তি: মাহফুজ আনাম
মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিশাল জমায়েতের ডাক ইন্ডিয়া জোটের
মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিশাল জমায়েতের ডাক ইন্ডিয়া জোটের
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার