জঙ্গিমুক্ত দেশ চায় সালাউদ্দিনের পরিবার: স্ত্রী রেমকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৪:৪১আপডেট : ০১ জুলাই ২০২২, ১৬:১১

হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত রাজধানীর গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেছেন, পুলিশের চেষ্টায় দেশে জঙ্গি তৎপরতা এখন নিয়ন্ত্রণে আছে। সালাউদ্দিনের পরিবার জঙ্গিমুক্ত দেশ চায়।

শুক্রবার (১ জুলাই) দুপুরে গুলশান পুরাতন থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে তৈরি ভাস্কর্যের সামনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন।

ওসি সালাউদ্দিনের স্ত্রী বলেন, মৃত্যুবার্ষিকী বলেই যে আমরা তাকে স্মরণ করছি তা না, যেদিন তিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, সেদিন থেকে একই রকমভাবে তাকে (সালাউদ্দিন) মিস করি। একদিন, এক ঘণ্টা কিংবা এক সেকেন্ডের জন্যেও তাকে আমরা ভুলতে পারি না।

তিনি আরও বলেন, শুধু একটা বিষয় ভেবেই শান্তি পাই যে আমার স্বামী দেশের জন্য মারা গেছেন। দেশের জন্য তারা জীবন দিয়েছেন। এখানে পুলিশ ভাইদের অবদান আপনারা দেখেছেন। জঙ্গিমুক্ত দেশ সালাউদ্দিনের পরিবার চায়, দেশের মানুষও চাইবে বলে আমি মনে করি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে।

এ সময় তার এক সন্তান সঙ্গে ছিল।

/এআরআর/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
গুলশানের হোলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর আজ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের