রায়ের বাজারে সন্ত্রাসী হামলায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৬:৩৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৬:৩৯

রাজধানীর রায়ের বাজারের পুলপাড় বটতলা এলাকায় সন্ত্রাসী হামলায় আহত যুবক রবিন বক্কর (২৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে বুধবার (২৯ জুন) রায়ের বাজার পুলপাড় বটতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলায় গুরুতর আহত হন রবিন। ওই দিন প্রথমে তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার পেটে ও পিঠে চার থেকে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্ত খরণে তার মৃত্যু হয়েছে। 

রবিন রায়ের বাজার কাঁচা বাজারের আড়তের পাশে থাকতেন। তিনি একটি জুস কোম্পানিতে চাকরি করতেন।

ঘটনার দিন রবিনের বন্ধু বাবু জানিয়েছিলেন, রবিনসহ তারা তিন জন রায়ের বাজার বটতলা এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী মিঠুর ছেলেসহ ৫-৬ জন রতনকে ধরে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

মৃত রবিনের বোন সোমা আক্তার জানিয়েছেন, রবিনের বন্ধু আলামিনের সঙ্গে একই এলাকার আকাশের কোনও বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। সে বিষয়ে কথা বলতে আকাশের সঙ্গে যায় রবিন। পরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আকাশসহ ৩-৪ জন তাকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় আকাশকে আটক করেছে পুলিশ।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের