নারী সেজে অনলাইন ডেটিংয়ে ভিডিও রেকর্ড করে ফাঁসাতো সাগর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৭:১৩আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮:৪০

ফেসবুকে নারীদের ছবি ব্যবহার করে তৈরি করতো প্রোফাইল। অবস্থাসম্পন্ন ব্যক্তিদের টার্গেট করে পাঠাতো ফ্রেন্ড রিকোয়েস্ট। অন্তরঙ্গ কথাবার্তার একপর্যায়ে দিতো ভিডিও কলের আমন্ত্রণ। শর্ত দিতো— নিজের চেহারা দেখাবে না সে। রাজি হয়ে প্রতারণার জালে পা দিতেন অপর প্রান্তের ব্যক্তি। পড়তেন ব্ল্যাকমেইলের খপ্পরে। আড়ালে থেকে এভাবেই এতদিন অন্যদের ফাঁসাতো আজহারউদ্দিন সাগর (১৯)। এবার গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে সে।

মেসেঞ্জারের ভিডিও কলে সাগর ধারণ করতো অপর প্রান্তে থাকা ব্যক্তির আপত্তিকর ভিডিও। এরপর শুরু করতো ব্ল্যাকমেইল। এমনই এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা বিভাগের সাইবার টিম কয়েকটি আইডি চিহ্নিত করে। পরে তদন্ত শেষে শুক্রবার (২২ জুলাই) ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় সাগরকে।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সাগর তার আইডিগুলোতে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করেছে। প্রথমে ভেবেছিলাম, কোনও একটি চক্র শিল্পপতি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করে ব্ল্যাকমেইল করছে। কিন্তু তদন্তে বের হয়ে আসে আইডিগুলো চালাচ্ছিল আজহারউদ্দিন নামের এক যুবক। সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তথ্যপ্রযুক্তি জ্ঞান ভালো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতের বরাত দিয়ে গোয়েন্দারা আরও জানান, সাগর ও তার আরেক বন্ধু প্রথমে প্রতারণামূলক এ কাজ শুরু করে। তবে গ্রেফতারকৃত সাগর গত দেড় বছর ধরে নিজেই ফেক আইডি খুলে অন্যদের ব্ল্যাকমেইল করে আসছিল। দেড় বছরে সে প্রায় ২০-২৫ জন ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেছে। আদায় করেছে বিভিন্ন অঙ্কের টাকা। ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে সে চ্যাটিংয়ের স্ক্রিনশট ও মেসেঞ্জারের ভিডিও কলের রেকর্ড করা ভিডিও ব্যবহার করতো। একজনের কাছ থেকে একাধিকবার অর্থ আদায় করার কথাও স্বীকার করেছে সে।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মেসেঞ্জারে ভিডিও কল রিসিভ করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আগে থেকে ধারণ করা একটি ভিডিও ক্লিপ চালাতো সাগর। এতে অপর পক্ষ ভাবতো, তিনি বুঝি কোনও নারীর সঙ্গেই কথা বলছেন।

গোয়েন্দারা জানান, আজহারের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। তার সেই বন্ধুর তথ্যও পেয়েছি। তাকেও আইনের আওতায় আনা হবে।

পরামর্শ দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, অপরিচিত আইডিধারীর সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে হবে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী