মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৬:১৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৪২

যমুনা ফিউচার পার্কের লেভেল ৪-এর শেফা ইন্টারন্যাশনাল মোবাইল ফোন শোরুম থেকে তালা ভেঙে অ্যাপল, স্যামস্যাং ও সনি ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন চুরি অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ডিবি। গত ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে এসব মোবাইল ফোন চুরি হয়।

সোমবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানান।

গ্রেফতার তিন জন হলো, অনিক হাসান (২২), নাহিদ হাসান (১৯) ও নাদিম মোহাম্মদ সাগর (১৮)। 

সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চোর চক্রের দুই জন চোরাই মোবাইল ফোন দুটি-একটি করে বসুন্ধরার বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিল। কখনও কখনও দোকানের সামনে দাঁড়িয়ে বিক্রি করতো তারা।

উদ্ধার হওয়া মোবাইল ফোন হারুন অর রশীদ জানান, গ্রেফতারকৃতরা হকার। তাদের সঙ্গে মার্কেটের দোকানি বা নিরাপত্তাকর্মীরা জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর খিলক্ষেত থানার কুড়াতলী এলাকায় গ্রেফতার হওয়া নাহিদের মায়ের মুদি দোকান থেকে ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১৫ লাখ টাকা।

ডিবি প্রধান বলেন, ‘এসব মোবাইল ফোন লাগেজ পার্টির মাধ্যমে দেশে আসতো। এতে সরকার ভ্যাট পেতো না। এগুলো ক্রয় ও বিক্রি অবৈধ। যারা চোরাই মোবাইল ফোন বিক্রি করে আসছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘কারা এই লাগেজ পার্টি, তা আমরা তদন্ত করে দেখবো।’

ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানের তত্ত্বাবধানে গোয়েন্দা ক্যান্টনমেন্ট জোনাল টিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

/এআরআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম